বন্ধু ক: আসসালামুআলাইকুম, বন্ধু কেমন আছো?
বন্ধু খ:ওয়ালাইকুম সালাম,ভাল আছি। তোমার কি অবস্থা?
বন্ধু ক:আলহামদুলিল্লাহ, ভাল। তুমি ব্যস্ত না থাকলে কিছু আলোচনা করতাম।
বন্ধু খ: হ্যাঁ, অবশ্যই।
বন্ধু ক: আমরা তো মুসলিম, আল্লাহ্ কে বিশ্বাস করি।
বন্ধু খ: হ্যাঁ তা তো অবশ্যই।
বন্ধু ক: মানে আল্লাহ্ কে ভালবাসি।
বন্ধু খ: বাসবো না আবার। তিনিই তো আমাদের সৃষ্টি করেছেন।
বন্ধু ক: তাহলে তুমি যে আল্লাহ্'কে ভালবাসো তার প্রমাণ কি?
বন্ধু খ: প্রমাণ আবার কি লাগে, আল্লাহ্ কে বিশ্বাস করি, অন্য ধর্ম পালন করি না এটাই তো।
বন্ধু ক: মানে কাজে কর্মে তা তো প্রমাণ করতে হবে, নাকি?
বন্ধু খ: ধুর কি বলো, এসব তো মনের ব্যাপার, আল্লাহ্ তো মন দেখতিছে।
বন্ধু ক: আচ্ছা বাদ দিলাম। কাল তোমাকে যে মেয়ের সাথে দেখলাম ওটা কে ছিল?
বন্ধু খ: আরে ও তো আমার বউ।
বন্ধু ক: তুমি বিয়ে করলি কব? :-O
বন্ধু খ: মানে girlfriend। বিয়ে করবো পড়া শেষে চাকরি পেলেই।
বন্ধু ক: তাহলে তো তুমি মেয়েটাকে ভালবাসো?
বন্ধু খ: আবার জিগায়। হ্যাঁ
বন্ধু ক: তার প্রমাণ কি?
বন্ধু খ: এই যে প্রতিদন রাত জেগে কথা বলি, দেখা করি, ওর ভাললাগে যেসব, সেসব করে ওকে খুশি রাখি আরও অনেক কিছু।
বন্ধু ক: এই তো তুমি নিজের যুক্তিতে ঠিক নাই। পক্ষপাতি করলা।
বন্ধু খ: কিভাবে।
বন্ধু ক: আল্লাহ্ কে ভালবাসো অথচ তার খুশি মতো চলো না, আল্লাহ্ র সাথে তাহাজ্জুদে কথা বলো না, আল্লাহ্ র সাথে দেখা করতে মসজিদে যাও না। তাহলে এটা কি ভালবাসা হলো, তুমিই বলো।
বন্ধু খ: এভাবে তো ভাবি নি।(লজ্জিত হয়ে)
আমাদের কাছের মানুষ গুলো মা,বাবা,ভাই,বোন সহ সবার খুশির জন্যই কাজ করা,
তাদের ভাল লাগা গুলো খেয়াল রাখা এবং সবার শেষে তাদের রক্ষার জন্য দরকার হলে
নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দেওয়া, এটাই তো ভালবাসা, নয় কি? আসুন নিজের
সৃষ্টিকর্তা/প্রভু-->আল্লাহ্ কে ভালবাসা থেকেই সব ভালবাসা শুরু করি।
No comments:
Post a Comment