কৃষিবিদ বিয়ে করলে কী কী সুবিধা পাওয়া যেতে পারে।
★বিয়ে নিয়ে মেয়েদের চিন্তার শেষ নেই। কাকে বিয়ে করবেন এ নিয়ে চলে নানা হিসাব-নিকাশ। ইঞ্জিনিয়ার না ডাক্তার ছেলে মেয়েদের
পছন্দ এ নিয়ে অনেক বিতর্ক আছে। তবে আমি বলব, কৃষিবিদদের কথা একবার ভেবে
দেখুন। কৃষিবিদ বিয়ে করলে কী কী সুবিধা পাওয়া যেতে পারে :
১. কৃষিবিদদের সাথে ঝগড়া করে আপনি অপার শান্তি লাভ করবেন। এরা প্রতি উত্তর দিবে না। কারণ এক কান
দিয়ে লেকচার ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করতে এরা বিশেষভাবে পারদর্শী।
২. কৃষিবিদদের কমপ্রোমাইজে অভ্যস্ত। কাল ক্লাস টেস্ট? ওকে! কুইজ আছে? বিশা ল প্রাক্টিকেল লেখা? নো প্রবলেম!
তাই বিয়ের পর আপনি যদি বলেন, আজকে আমার মামাতো বোনের শ্বশুড়ের ভাগনের বড়
ভাইয়ের প্রতিবেশির ছেলের সুন্নতে খৎনার দাওয়াত; এরা সানন্দে মেনে নিবে এবং
শত ক্লান্ত হলেও আপনার সাথে বের হবে।
৩.কৃষিবিদরা কখনোই আপনার রান্নার খুঁত ধরবে না। বেচারাগুলো হল এবং ক্যাফেটেরিয়ার সুস্বাদু (!) খাবার
খেয়ে অভ্যস্ত। আপনার হাতের রান্না যে খেতে পাচ্ছে এই-ই ঢের!
৪. স্বভাবতই এরা কঠিন হিসাবের মানুষ। কয়টা ক্লাস মিস দিলে অ্যাটেন্ডেন্স
৭০% এর উপরে থাকবে, শুরু করে ফেইল ঠেকাতে আর কত মার্কসের প্রয়োজন, এমন জটিল
জটিল হিসাব কষে তারা দিন পার করে।
তাই মাসিক ইনকাম যাই হোক না কেন, সংসার চালাতে আপনার কোনো সমস্যা হবে না! হিসাবটা যে ঠিকই থাকছে!
৫. এরা কিঞ্চিৎ স্নেহের কাঙাল। সারাজীবন স্যারদের কাছ থেকে ‘অপদার্থ, গাধা
-গরু -ছাগল, কিচ্ছু পারো না, সব থেকে বেয়াদব ব্যাচ….’ শুনে অভ্যস্ত। তাই
দুয়েকটি ভালোবাসার কথা শুনলেই এদের অবস্থা প্রভুভক্তের মতো হয়ে যায়!
৬.
সর্বোপরি, কৃষিবিদরা সর্বংসহা। যতোই প্যারা দেন, এরা নিতে পারে। ১৮০ -৯০
ক্রেডিটের নরক যন্ত্রণা সহ্য করে বলে এরা সবই হাসিমুখে সহ্য করতে পারবে
Subscribe to:
Post Comments (Atom)
One
অনেক ধরনের চিন্তা মাথায় ঘুরপাক খায়। খেয়ে দেয়ে আবার ক্লান্তও হয়ে যায়। যার কিছু হয়তো ভাল, আবার কিছু হয়তো কালো। তেমনি আজ একটা বিষয় মাথায় আসলো।...
-
মানুষ তার পরিবেশের কারণে প্রভাবিত হয়। একজন শিশু যখন ভূমিষ্ঠ হয়, এরপর থেকেই সে প্রতিনিয়ত বড় হয় ও শিখতে থাকে। শিখতে থাকে তার চারপাশে যা আছে ত...
-
কাছে আসার গল্প-০২ গল্পের নায়ক HSC পাশ করে অনেক কষ্টে ভর্তি পরীক্ষা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাণিবিদ...
-
কাছে আসার গল্প-০৩ ভোর থেকেই আকাশ কাদঁছে কারণ কাল মেঘ তাকে ঢেকে রেখেছে। চারদিকের পরিবেশ অনেক ঠান্ডা। ঘুমে...
No comments:
Post a Comment