অযোগ্য যুক্তি
ধরুন, আপনি কলেজে কিংবা বিশ্ববিদ্যালয়ে কোন একটা
বিষয়ের উপর ক্লাস করছে। আপনি আর সবার মতোই যোগ্যতা নিয়েই ক্লাসে বসার সুযোগ
পেয়েছেন।ক্লাস নিচ্ছেন সবচেয়ে ভাল একজন শিক্ষক। শিক্ষক অসাধারণ ক্লাস
নিচ্ছেন। সবাই ভাল ভাবে বুঝে নিচ্ছে। কিন্তু আপনি অমনোযগী হয়ে আছেন বা পাশে
বসা বন্ধুটির সাথে গল্প করছেন। ক্লাসের সময় অর্ধেক গড়িয়েছে এমন সময় হঠাৎ
আপনার মনে হলো ক্লাসে কি পড়াচ্ছে একটু দেখি। তখন বুঝতে যেয়ে আপনার মাথায়
কিছুই ঢুকছে না। কিছু শব্দ আপনার পরিচিত কিন্তু এগুলো অবহেলা করে আগে
শিখে নেন নি। ফলাফল কিছুই বুঝতে পারছেন না। ক্লাস শেষে শিক্ষককে গালি
দিলেন, যে বিষয়ে পড়ানো হয়েছে ঐ বিষয়কেও গালি দিলেন। আবার জিজ্ঞেস করলেন
পাশের বন্ধুকে সে বলল সেও বোঝে নি। কারণ সে আপনার সাথেই গল্প করছিল। এখন
আপনি মনে করলেন পাশের জন বোঝেনি বলে ক্লাসের কেউ বোঝে নি। এখন এর জন্য দায়ী
কে? শিক্ষক নাকি বিষয় নাকি ছাত্র?
আরেকটা উদাহরণ দেই, ধরুন বিশ্বের
সবচেয়ে ভাল ব্রান্ডের গাড়ি যেমন- মার্সিডিজ, ল্যাম্বোরগিনি,বুগাটি এগুলোর
কোন একটি চালাতে দেওয়া হলো রিক্সাওয়ালাকে। গাড়িটি দেওয়ার আগে ভাল ভাবে
পরীক্ষা করা হয়েছিল যে কোন ত্রুটি নেই এবং রিক্সাওয়ালাকে কোন প্রশিক্ষণ
দেওয়া হয় নি। সে জীবনে প্রথম গাড়িতে উঠলো। এখন এই গাড়ির দূর্ঘটনা ঘটবে এটা
যে কেউ নিঃসন্দেহে বলে দিতে পারবে। এখন প্রশ্ন এর জন্য দায়ী কে? গাড়ি নাকি
চালক? উত্তর আপনাদের জানা। এই ইসলামবিদ্বেষী নাস্তিক গুলোর অবস্থাও এই রকম।
তারা হঠাৎ করে ইসলামের একটা বিধান বুঝতে চায় তাও আবার ওদের মতোই
ইসলামবিদ্বেষীর কাছে থেকে, ফলাফল ইসলামকেই ভুল মনে করে। ইউরোপ, আমেরিকাতে
প্রতিনিয়ত হাজার হাজার লোক ইসলামের সৌন্দর্য্য দেখে মুসলিম হচ্ছে। তারা
আপনার চেয়ে আধুনিক, প্রগতিশীল। এরা জেনে, পড়াশুনা করে, বুঝেই ইসলাম গ্রহণ
করছে। ইসলামে যদি সন্ত্রাসবাদ থাকতো তাহলে এতো বিপুল পরিমানে লোক প্রতিনিয়ত
ইসলাম গ্রহণ করতো না। বাস্তবতা এটাই। কয়েকদিন আগে পশ্চিমাদেরই এক
পরিসংখ্যানে বলেছে, আগামী ৫০বছর পর পৃথিবীতে মুসলিমরাই হবে সংখ্যা গরিষ্ঠ,
ইসলামই করবে রাজত্ব। আপনি পারলে ঠেকান।
Tuesday, August 30, 2016
Subscribe to:
Post Comments (Atom)
One
অনেক ধরনের চিন্তা মাথায় ঘুরপাক খায়। খেয়ে দেয়ে আবার ক্লান্তও হয়ে যায়। যার কিছু হয়তো ভাল, আবার কিছু হয়তো কালো। তেমনি আজ একটা বিষয় মাথায় আসলো।...
-
মানুষ তার পরিবেশের কারণে প্রভাবিত হয়। একজন শিশু যখন ভূমিষ্ঠ হয়, এরপর থেকেই সে প্রতিনিয়ত বড় হয় ও শিখতে থাকে। শিখতে থাকে তার চারপাশে যা আছে ত...
-
কাছে আসার গল্প-০২ গল্পের নায়ক HSC পাশ করে অনেক কষ্টে ভর্তি পরীক্ষা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাণিবিদ...
-
কাছে আসার গল্প-০৩ ভোর থেকেই আকাশ কাদঁছে কারণ কাল মেঘ তাকে ঢেকে রেখেছে। চারদিকের পরিবেশ অনেক ঠান্ডা। ঘুমে...
No comments:
Post a Comment