ভেজাল/ফরমালিন হাঁসি
আপনি কখনো বিজ্ঞাপন ফলকের (Billboard)
মেয়েগুলোর বাঁকা ঠোঁটের হাঁসি দেখেছেন? দেখারই কথা। এসব আমাদের চোখে পরার
জন্যই তো রাস্তার মোড়ে মোড়ে, বড় দালানগুলোর ছাদে ছাদে ঝুলানো হয়।তাদের
হাঁসিগুলো দেখে আপনি ভাবেন যে আপনার কাছের মানুষটি যদি ঐভাবে হাসতো কতই না
ভালো লাগতো। আহা! কতই না সুন্দর সেই হাঁসি, সেই প্রাণ জুড়ানো হাঁসি।
বিশ্বাস করুন এই হাঁসিগুলোর মধ্যে ১% সত্যতা নাই, ভেজাল সম্পূর্ণটাই
ফরমালিনের ভেজাল। এই হাঁসি তারা টাকার বিনিময়ের, কৃত্রিমভাবে তাদের
অনুভূতিগুলোকে বানিয়ে সর্বোচ্চ চেষ্টা করে
আপনাকে আনন্দ দেয়ার। আর আপনিও সেই নকল,ভেজাল হাঁসি দেখে গুলগুলা।শুধু কি
বিজ্ঞাপন ফলক, নাহ! পত্রিকা, পোস্টার, টিভি, ইন্টারনেট সর্বত্র এইসব ভেজাল
বিনোদন দিয়ে ভরা। এই সব দেখে কি আপনার, নিজের বাসায় অপেক্ষা করা মানুষটির
কথা ভাবেন? যখন আপনি ঘরে প্রবেশ করলে সেই মানুষটি যে হাঁসি দেয় সেটার মর্ম
বুঝবেন? বাবা-মা'র কাছে গিয়ে তাদের সাথে গল্প করলে যে হাঁসি তারা দেয় সেটার
সত্যতা, ছোটদের জন্য চকলেট নিয়ে গেলে তাদের হাঁসির পবিত্রতা, অনেক দিন পর
বন্ধু আপনাকে দেখলে বুকে জড়িয়ে নিয়েয়ে যে হাঁসি দেয় সেই আসল হাঁসির মূল্য
আপনি বুঝবেন না। তাদের হাঁসিগুলো টাকায় কেনা নয়, তাদের হাঁসি আপনার প্রতি
তাদের ভালবাসা প্রকাশ করে। আহা! কত নির্ভেজাল, কত বিশুদ্ধ। আর আমরা এসব বাদ
দিয়ে হাঁসির জন্য, বিনোদনের জন্য মিরাক্কেল দেখি, কৌতুকের নাটক, চলচ্চিত্র
দেখি। না দেখেই কি উপায় আছে! আমরা ডিজিটাল হচ্ছি, তাই হাঁসিটাও ডিজিটাল।
সারাদিন ভেজাল খাওয়ার মতো ভেজাল হাঁসি, বিনোদন আমাদের প্রকৃত অনুভূতি গুলো
থেকে লক্ষ, কোটি মাইল দূরে রাখছে। আসুন দূরত্ব কমাই, হাসি ফরমালিন মুক্ত
প্রকৃত হাঁসি।
Subscribe to:
Post Comments (Atom)
One
অনেক ধরনের চিন্তা মাথায় ঘুরপাক খায়। খেয়ে দেয়ে আবার ক্লান্তও হয়ে যায়। যার কিছু হয়তো ভাল, আবার কিছু হয়তো কালো। তেমনি আজ একটা বিষয় মাথায় আসলো।...
-
মানুষ তার পরিবেশের কারণে প্রভাবিত হয়। একজন শিশু যখন ভূমিষ্ঠ হয়, এরপর থেকেই সে প্রতিনিয়ত বড় হয় ও শিখতে থাকে। শিখতে থাকে তার চারপাশে যা আছে ত...
-
কাছে আসার গল্প-০২ গল্পের নায়ক HSC পাশ করে অনেক কষ্টে ভর্তি পরীক্ষা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাণিবিদ...
-
কাছে আসার গল্প-০৩ ভোর থেকেই আকাশ কাদঁছে কারণ কাল মেঘ তাকে ঢেকে রেখেছে। চারদিকের পরিবেশ অনেক ঠান্ডা। ঘুমে...
No comments:
Post a Comment