ফজরের নামাজে এর পর প্রতিদিন এইদিক সেইদিক নদীর পাড়, মাঠে হাটা হাটি করি।
আজ গিয়েছিলাম বেড়াতে, যেখানকার ফাইনাল বাসিন্দা হবো , আসল ঠিকানায় বেড়াতে।
কবর স্থানে। আসল ঠিকানা দেখে আসলাম। মাঝে মাঝে যাওয়া ভালো।
সারি
সারি কবর। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসিক, ফকির মিসকীন, আস্তিক, নাস্তিক, সব
শ্রেণীর সব বয়সের মানুষ আছে। কয়েক কবরে লেখা দেখলাম নামের নীচে শিক্ষাগত
ডিগ্রী লেখা আছে।
কারোর কবর সাজানো ঘেড়াও করা, কারোর বা এমনি বেড়া দিয়ে। কারোরটা মিশে গেছে ।
আচ্ছা ডিএমসি তে পড়লে কি আযাব একটু কম হবে ? কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয়ে
পড়লে একটু বেশি ? ৫ তলা প্রসাদ কি কোনভাবে কবরে নিয়ে যাওয়া যাবে ? বা
প্রিয়তমা স্ত্রী ? ছুটছি কিসের পেছনে ? দুনিয়ার ক্যারিয়ার টা, রিযিক না হয়
নিশ্চিত করলাম কিন্তু কবরের ক্যারিয়ার টা ? সেখানকার রিযিক ?
শত শত
কবর লাগালাগি। অথচ কারোর সাথে কারোর লিংক নাই। জায়গা নিয়ে কোন ঝগড়া নাই,
এরাই কি দুনিয়াতে সামান্য কিছু জমি নিয়ে ঝগড়া করেছিল ? কেউ হয়ত ভেতড়ে
পুড়ছে, কেউবা জান্নাতের বাতাসে শান্তির নিদ্রায় শায়িত। প্রত্যেকেই একা। নিজ
নিজ। দুনিয়াই তাদের সব ছিল, এখন তাদের আমল ছাড়া আর কিছুই নাই। তাহলে কি
প্রথম থেকে আমল এর উপরই ক্যারিয়ার গড়া শ্রেয় ছিলো না ? আমল কেই আপন বানানো ?
তাহলে তো সব হারিয়ে আবার জান্নাতে সব ফিরিয়ে দেওয়া হত বাপ মা স্ত্রী সন্তান,যেখানে আর হারানোর ভয় নাই !!
এই মাটিতে তারাও একদিন হাটাহাটি করেছে, আজ আমরা যেমন টা করি। খুব রহস্যময় জীবন, সত্য খুব কঠিন।
Subscribe to:
Post Comments (Atom)
One
অনেক ধরনের চিন্তা মাথায় ঘুরপাক খায়। খেয়ে দেয়ে আবার ক্লান্তও হয়ে যায়। যার কিছু হয়তো ভাল, আবার কিছু হয়তো কালো। তেমনি আজ একটা বিষয় মাথায় আসলো।...
-
মানুষ তার পরিবেশের কারণে প্রভাবিত হয়। একজন শিশু যখন ভূমিষ্ঠ হয়, এরপর থেকেই সে প্রতিনিয়ত বড় হয় ও শিখতে থাকে। শিখতে থাকে তার চারপাশে যা আছে ত...
-
কাছে আসার গল্প-০৩ ভোর থেকেই আকাশ কাদঁছে কারণ কাল মেঘ তাকে ঢেকে রেখেছে। চারদিকের পরিবেশ অনেক ঠান্ডা। ঘুমে...
-
কৃষিবিদ বিয়ে করলে কী কী সুবিধা পাওয়া যেতে পারে। ★বিয়ে নিয়ে মেয়েদের চিন্তার শেষ নেই। কাকে বিয়ে করবেন এ নিয়ে চলে নানা হিসাব-নিকাশ। ইঞ্জিনিয়া...
No comments:
Post a Comment